মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ০২:১৫:১১ অপরাহ্ণ
আমার সাথে যুক্ত থাকুনXin

কিছু মানুষ আসলেই মাদারচোদ

পৃথিবীতে কিছু মানুষ আছে, যাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রয়োজন হয় না। মাঝেমধ্যে তাদের ফিরে আসতে দিতে হয়। এতে মানবচরিত্র সম্পর্কে বিনা খরচে কিছু মূল্যবান শিক্ষা পাওয়া যায়।

আমার পরিচিত এক ভদ্রলোক আছেন। তার সঙ্গে আমার সম্পর্কটা বেশ অদ্ভুত। সম্পর্কের শুরু থেকে আজ অবধি তিনি কিছু না কিছু চেয়েছেন, আর আমি মাঝেমধ্যে তাঁর চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছি। আমার এই ব্যর্থতাগুলোই মূলত তার সঙ্গে আমার সম্পর্কের সবচেয়ে ঘটনাবহুল অধ্যায়।

বছর দেড়েক আগে একবার তার একটা আবদার পূরণ করতে পারিনি। ক্ষোভে-দুঃখে তিনি আমার পৃথিবীতে বেঁচে থাকার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলে বসেছিলেন। সে ঘটনা ইতিপূর্বে লিখেছি।

এরপর বেশ কিছুদিন কেটে গেল। পৃথিবী যথানিয়মে সূর্যের চারদিকে ঘুরতে থাকল। আমিও ভদ্রলোকের প্রত্যাশার বিরুদ্ধে দিব্যি বেঁচে রইলাম।

একদিন জানতে পারলাম, ভদ্রলোকের দীর্ঘদিনের একটা সাধ আছে। সাধ পূরণের পথে প্রধান অন্তরায় অর্থ। মানুষের সাধের প্রতি আমার বরাবরই একটু দুর্বলতা আছে। সেবারও তার ব্যতিক্রম হলো না। নিজের সামর্থ্যের মধ্যে তার সেই সাধ পূরণের ব্যবস্থা করে দিলাম।

আরেকবার ভদ্রলোক একটা অপরিচিত জায়গায় বিপদে পড়লেন। আমার শরণাপন্ন হলেন। নিজের ব্যস্ততার মধ্যেও পরিচিত মানুষের সহযোগিতায় তার সমস্যার একটা সমাধান করে দিলাম।

এসব ঘটনা উল্লেখ করার বিশেষ কোনো ইচ্ছা আমার ছিল না। কাউকে একবেলা ভাত খাওয়ানোর পর আজীবন তার চালের হিসাব রাখাটা অত্যন্ত দৃষ্টিকটু ব্যাপার। তবে কিছু মানুষ নিজেদের পরবর্তী কর্মকাণ্ডের মাধ্যমে পুরোনো হিসাবের খাতাটা আবার খুলতে বাধ্য করেন।

ভদ্রলোকের সঙ্গে আমার যোগাযোগ নিয়মিত না। যোগাযোগ হয় মূলত তার কোনো প্রয়োজন দেখা দিলে। পৃথিবীর অনেক সম্পর্ক আবেগের ওপর প্রতিষ্ঠিত, কিছু সম্পর্ক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। আমাদের সম্পর্কটি সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রয়োজনের ওপর।

একদিন ভদ্রলোকের শখ হলো আমার সঙ্গে কয়েক দিনের জন্য কোথাও ঘুরতে যাবেন। তার আগ্রহের কথা জানালেন। আমি বিশেষ কোনো আশ্বাস দিলাম না। শুধু বললাম ‘সময় আসুক, দেখা যাবে।’ অর্থাৎ বিষয়টি ভবিষ্যতের হাতে ছেড়ে দিলাম।

এরপর ঋতু বদলাল। গাছের পাতা ঝরল। মানুষের কত পরিকল্পনা বদলে গেল। কিন্তু ভদ্রলোকের পরিকল্পনা বদলাল না।

বেশ কিছুদিন পর হঠাৎ মেসেজ এল, তিনি আমার সঙ্গে ভ্রমণে যাওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছেন।

ব্যাপারটা বেশ অভিনব। ভ্রমণের গন্তব্য অনির্ধারিত, দিনক্ষণ অনির্ধারিত, ভ্রমণসঙ্গীর সম্মতিও অনিশ্চিত। অথচ ভ্রমণের প্রস্তুতি প্রায় সম্পন্ন!

প্রস্তুতির তালিকায় বোধ হয় কেবল আমার সম্মতিটুকুই বাদ পড়েছিল। অবশ্য নিজের স্বার্থের কাছে অন্য মানুষের সম্মতি এমনিতেও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়।

আমি ইচ্ছাকৃতভাবে মেসেজ বক্সে (নম্বর সেভ নেই বলে) তার পরিচয় জানতে চাইলাম। ভদ্রলোক এতে বেশ আহত হলেন। আমার বিরুদ্ধে অহংকারের অভিযোগ আনলেন। তার ধারণা, আমার আত্মগরিমা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এখন আর পরিচিত মানুষকেও চিনতে পারি না।

অভিযোগটি শুনে নিজের চরিত্র নিয়ে খানিকটা চিন্তিত হলাম। একজন মানুষের থাকার ব্যবস্থা করতে পারিনি, বিলাতি কুকুর কেনার অর্থ জোগাতে পারিনি, উপহার দিতে পারিনি, ব্যক্তিগত সময় বরাদ্দ করতে পারিনি। এতগুলো গুরুতর অপরাধের পর নিজেকে নিরহংকারী দাবি করার মতো দুঃসাহস দেখানো বোধ হয় ঠিক হবে না।

তবে আশ্চর্যের বিষয় হলো, অতীতে যখন তাঁর বিভিন্ন প্রয়োজন পূরণে সহযোগিতা করেছিলাম, তখন আমার চরিত্রে এই ত্রুটির অস্তিত্ব ছিল কি না, মনে করতে পারলাম না।

মানুষের চরিত্র পরিমাপের এমন সহজ পদ্ধতি আগে জানা ছিল না। কারও উপকার করতে থাকলে আপনি ভালো মানুষ। যেদিন উপকার করা বন্ধ করবেন, সেদিন থেকেই আপনার চারিত্রিক অবক্ষয় শুরু হবে। অন্তত উপকারভোগীর দৃষ্টিতে।

যা-ই হোক, শেষ পর্যন্ত ভদ্রলোককে জানিয়ে দিলাম, আমার ভ্রমণে যাওয়া হবে, তবে তার সঙ্গে নয়। আমার অপরাধের তালিকায় আরও একটি অপরাধ যুক্ত হলো।

ভদ্রলোক একপর্যায়ে বিদায় নিলেন। কিন্তু স্বার্থের পৃথিবীতে বিদায় শব্দটির বিশেষ কোনো স্থায়িত্ব নেই। অল্প সময়ের ব্যবধানেই তিনি আবার ফিরে এলেন। এবার নিজের প্রত্যাখ্যাত হওয়ার কারণ অনুসন্ধান করতে লাগলেন।

তার ধারণা, অতিরিক্ত অনুরোধ করার কারণেই সম্ভবত আমি তার সঙ্গে যেতে রাজি হইনি।

তার কারণ অনুসন্ধানের ব্যাপারটা আমাকে বেশ আনন্দ দিল। একজন মানুষ অতীতের এতগুলো ঘটনা অতিক্রম করে বর্তমানের একটি প্রত্যাখ্যানের কারণ খুঁজছেন, অথচ অনুসন্ধানকালে নিজের কর্মকাণ্ডগুলোকে কী নিপুণ দক্ষতায় পাশ কাটিয়ে যাচ্ছেন!

মানুষের স্মৃতিশক্তি বোধ হয় স্বার্থের সঙ্গে আনুপাতিক হারে ওঠানামা করে। যেখানে নিজের প্রাপ্তির সম্ভাবনা থাকে, সেখানে তার স্মৃতিশক্তি হাতির মতো প্রখর। আর যেখানে নিজের কৃতকর্মের দায় স্বীকার করার প্রশ্ন আসে, সেখানে সে দিব্যি স্মৃতিভ্রষ্ট হয়ে বসে থাকে।

ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয়ের সমগ্র ইতিহাসে তার কাছে আমার কোনো চাওয়া ছিল বলে মনে পড়ে না। অথচ তার চাওয়ার তালিকা ক্রমশ দীর্ঘ হয়েছে। সেই তালিকার কোনো একটি চাহিদা পূরণ না হলেই আমার চরিত্রে নতুন কোনো ত্রুটি আবিষ্কৃত হয়েছে।

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এতগুলো ঘটনার পরও ভদ্রলোক তার অতীতের কোনো অসৌজন্যের জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন অনুভব করেননি। অথচ নতুন আবদার নিয়ে ফিরে আসতে তার কোনো সংকোচ হয়নি।

স্বার্থ জিনিসটা বড় শক্তিশালী। এর কাছে রাগ, অভিমান, অপমান, আত্মসম্মান—সবকিছুই কেমন তুচ্ছ হয়ে যায়। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ অন্য মানুষের মৃত্যুকামনা করতেও দ্বিধা করে না; আবার প্রয়োজন দেখা দিলে সেই মানুষের দীর্ঘায়ু কামনা করতেও তার বিশেষ অসুবিধা হয় না।

একই মুখে অভিশাপ ও আশীর্বাদ উচ্চারণ করতে মানুষের জিহ্বায় কোনো জড়তা আসে না। শুধু পরিস্থিতি বদলাতে হয়, স্বার্থের সমীকরণ বদলাতে হয়।

স্বার্থের প্রয়োজনে মানুষ কত সুন্দর করে বিনয়ী হতে পারে! কত নিখুঁতভাবে আপন হতে পারে! এমনকি নিজের উচ্চারিত অভিশাপের ওপর দিয়েও কী অবলীলায় হেঁটে এসে হাত বাড়িয়ে দিতে পারে!

পৃথিবীর অন্যান্য প্রাণী ক্ষুধার তাড়নায় শিকার করে। মানুষ শুধু ক্ষুধার তাড়নায় নয়, নিজের সামান্য সুবিধার জন্যও ভালোবাসতে পারে, ঘৃণা করতে পারে, সম্পর্ক গড়তে পারে, সম্পর্ক ভাঙতে পারে। প্রয়োজনে যাকে অভিশাপ দিয়েছিল, তার কাছেই আবার সঙ্গ প্রার্থনা করতে পারে।

মানুষের বিবেক, নীতিবোধ আর আত্মসম্মানের এত আয়োজন দেখে মাঝেমধ্যে বিস্মিত হই। সামান্য স্বার্থের সামনে যদি সবকিছুই বিসর্জন দেওয়া যায়, তাহলে এত আয়োজনের প্রয়োজনটা কী ছিল?

আগের লেখাটি যখন লিখেছিলাম, তখন ভেবেছিলাম, শিরোনামটা বোধ হয় একটু বেশি কঠোর হয়ে গেছে। মানুষের প্রতি এতটা নির্দয় হওয়া হয়তো উচিত হয়নি।

ভদ্রলোককে ধন্যবাদ। তিনি আমার সেই সংশয়টুকুও দূর করে দিলেন।

কিছু মানুষ আসলেই মাদারচোদ।

শেয়ার করুন:ftinX