
আমি ছফওয়ান আল মুসাইব। গল্পের ভেতর মানুষ খুঁজি, আর মানুষের ভেতর গল্প।
↳ আমার যাত্রা


আমার গল্প
প্রতিটি মানুষের জীবনই একটা অসমাপ্ত গল্প, আর আমরা সবাই সেই গল্পের পথচারী।”
ছোটবেলা থেকেই আমি গল্পের প্রতি দুর্বল। কখনো বইয়ের পাতায়, কখনো মানুষের চোখে, কখনো নীরব কোনো বিকেলের ভেতর— আমি গল্প খুঁজে ফিরি। মনে হয়, প্রতিটি মানুষের জীবন একেকটি অসমাপ্ত বই।
আমি সেসব গল্পগুলো মাঝেমধ্যে লিখি, কারণ লেখা মানে নিজের সাথে কথা বলা— ভেতরের সেই মানুষটাকে চেনা, যাকে রোজকার ব্যস্ততায় হারিয়ে ফেলি। শব্দ দিয়ে আমি সেই অনুভূতিগুলো ধরে রাখতে চাই, যেগুলো বললে হালকা লাগে, আর না বললে ভেতরে জমে থাকে।
তবে এ লেখালেখি আমার পেশা না। পেশা না বলতে, মূল কথা লেখালেখি আমি তেমন পারি’ই না। যা কিছু লেখি, এটা শুধুমাত্র শখ থেকে। তবে লেখালেখির বাইরে আমার একটা জগৎ আছে— ভিডিও তথা কল্পনাকে রূপ দেওয়া, আর নতুন পথে বেরিয়ে পড়ার টান। প্রতিটা পথ আমাকে নতুন কিছু শেখায়, প্রতিটা মানুষ আমাকে নতুন করে ভাবায়।
এই ব্লগ— আমার নিজের একটুকরো আঙিনা। এখানে আমি আমার দেখা, শোনা, পড়া আর ভেতরে জমে থাকা ভাবনাগুলো মাঝেমধ্যে লেখালেখি করি।
আমার যা করতে ভালো লাগে
লেখালেখি
শব্দের মাধ্যমে নিজেকে
খুঁজে পাওয়ার চেষ্টা।
ভিডিও নির্মাণ
দৃশ্যের মাধ্যমে গল্প বলার
অন্য এক আনন্দ।
বই সংগ্রহ
নতুন বই খুললেই যে মাতাল করা ঘ্রাণ, ওটাই প্রথম প্রেম।
ভ্রমণ
নতুন জায়গা, নতুন মানুষ,
নতুন গল্প।
লেখালেখি
শব্দের মাধ্যমে নিজেকে
খুঁজে পাওয়ার চেষ্টা।
ভিডিও নির্মাণ
দৃশ্যের মাধ্যমে গল্প বলার
অন্য এক আনন্দ।
বই সংগ্রহ
নতুন বই খুললেই যে মাতাল করা ঘ্রাণ, ওটাই প্রথম প্রেম।
ভ্রমণ
নতুন জায়গা, নতুন মানুষ,
নতুন গল্প।
আমার ডেক্স
যেখানে গল্পেরা জন্ম নেয়
এক কাপ চা, কিছু নোট, কিছু স্বপ্ন আর অনেক অসমাপ্ত ভাবনা নিয়ে এখানেই শুরু হয় প্রতিটি গল্পের যাত্রা।
