
সুপ্রভাত ফিলিস্তন
সুজান আবুলহাওয়ার বিশ্বনন্দিত উপন্যাস ‘Mornings in Jenin’-এর বাংলা অনুবাদ ‘সুপ্রভাত ফিলিস্তিন’, অনুবাদ করেছেন নাজমুস সাকিব। জেনিনের একটি গ্রামকে কেন্দ্র করে চার প্রজন্মের চোখে উঠে এসেছে ফিলিস্তিনের প্রায় সত্তর বছরের রক্তাক্ত ইতিহাস—উচ্ছেদ, নির্বাসন, যুদ্ধ আর টিকে থাকার লড়াই। ব্যক্তিগত বেদনার ভেতর দিয়ে এক জাতির সমষ্টিগত যন্ত্রণার এমন কলজে-ছেঁচা চিত্র খুব কম উপন্যাসে পাওয়া যায়। পড়তে পড়তে পাঠকের চোখ ভিজে আসে, বুক ভারী হয়ে ওঠে।
সুপ্রভাত ফিলিস্তিন আমার পড়া সবচেয়ে হৃদয়বিদারক বইগুলোর একটা। ইতিহাসকে পরিসংখ্যান নয়, রক্ত-মাংসের মানুষের গল্প করে তুলেছেন লেখক। অনুবাদও আবেগ অটুট রেখেছে। শেষ করার পর অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে ছিলাম। সবার পড়া উচিত।
এক পরিবারের চোখ দিয়ে ফিলিস্তিনের সত্তর বছরের ইতিহাস পড়তে গিয়ে বহুবার থেমে গেছি—এত যন্ত্রণা সহ্য করা যায় না।
ক্রয়ের তারিখঃ
কাভার মূল্যঃ
415 টাকা
ক্রয় মূল্যঃ
319 টাকা
আইএসবিএনঃ
সংস্করণঃ
2024 সাল
পড়া শুরুর তারিখঃ
পড়া শেষঃ
স্ট্যাটাস
পড়া শেষ
সংগ্রহে আছে
প্রিয় উক্তি
ঘর হারানো যায়, কিন্তু ঘরের স্মৃতি বুকের ভেতর প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে।




