
শহুরে ম্যাগপাই
তামীম আল আদনানের ‘শহুরে ম্যাগপাই’ এক টুকরো মুক্ত গদ্যের সংকলন, যেখানে নাগরিক জীবনের নিঃসঙ্গতা, পুরনো প্রেমের রেশ আর মনের গোপন ক্ষতগুলো ধরা পড়ে কবিতার মতো ভাষায়। ডায়েরির ভাঁজে শুকিয়ে যাওয়া গোলাপ, জানালায় নেমে আসা চাঁদ, আর স্মৃতির টুকরো—এসব নিয়ে লেখক বুনেছেন এক আবেগঘন আখ্যান। যাঁরা অনুভূতির গভীরে ডুব দিতে ভালোবাসেন, তাঁদের মন ছুঁয়ে যাবে এই বই।
মুক্ত গদ্য আমার মন ছুঁয়ে যায়, আর শহুরে ম্যাগপাই সেই ভালো লাগা আরও গাঢ় করেছে। তামীম আল আদনানের ভাষায় এক ধরনের কোমল বিষণ্নতা আছে, যা পড়তে পড়তে থেমে যেতে হয়। খুব বেশি ঘটনা নেই, কিন্তু অনুভূতির গভীরতা অনেক।
নাগরিক একাকীত্ব আর পুরনো অনুভূতি নিয়ে লেখা পঙ্ক্তিগুলো পড়তে গিয়ে নিজের ভেতরের চাপা কিছু কথা মনে পড়ে গেল।
ক্রয়ের তারিখঃ
কাভার মূল্যঃ
200 টাকা
ক্রয় মূল্যঃ
179 টাকা
আইএসবিএনঃ
9789843553690
সংস্করণঃ
2024 সাল
পড়া শুরুর তারিখঃ
পড়া শেষঃ
স্ট্যাটাস
পড়া শেষ
সংগ্রহে আছে
প্রিয় উক্তি
ডায়েরির ভাঁজে রাখা গোলাপ শুকিয়ে যায়, কিন্তু কিছু প্রণয়ের রেশ কখনো মলিন হয় না।




